1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করলো শেরপুর জেলা আওয়ামীলীগ- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৮২ বার পঠিত
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।
নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আব্দুল্লাহ আল মামুন, দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, শামীম হোসেন, চন্দন সাহা, সাইফুল ইসলাম ভুট্টো, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি সাবিহা জামান শাপলা, সাবেক ভিপি মোহাম্মদ বায়েযীদ হাছান ও মনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি ও শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও রেজাউল করিম রেজা প্রমুখ।
মিছিল শেষে শহরের নিউমার্কেট মোড়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। বক্তারা নির্বাচন ঘিরে তফসিলকে স্বাগত জানান ও নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহবান জানান।

মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park