ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনসিপি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, এমপিকে বহনকারী হাইব্রিড মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে–মুচড়ে যায়।এই দুর্ঘটনায় আতিকুর রহমান মোজাহিদ গুরুতর আহত না হলেও তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।স্ট্রিমিং ডিভাইস শিশুতোষ পডকাস্ট আতিকুর রহমান মোজাহিদ আহত প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন। আর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীকে পুলিশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।