1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

ঢাকায় মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী পালিত

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা ও নিঃস্বার্থ সেবার আদর্শের কথা স্মরণ করেন। সমকালীন সমাজে এসব আদর্শের প্রাসঙ্গিকতার কথাও তিনি তুলে ধরেন।অনুষ্ঠানের শুরুতে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ পরিচালনা করেন বাংলাদেশের কুইজ উপস্থাপক ফেরদৌস বাপ্পী।মহাত্মা গান্ধীর জীবন, চিন্তা ও কর্ম নিয়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়।গান্ধীপরে ‘সেবা পক্ষ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের অংশগ্রহণে বিভিন্ন ধর্মের প্রার্থনার মধ্য দিয়ে এ পর্ব শুরু হয়। এরপর মহাত্মা গান্ধীর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে বাংলাদেশের সংগীতশিল্পীদের সংগঠন গীতিমালিকার শিল্পীরা মহাত্মা গান্ধীর প্রিয় গান ‘বৈষ্ণব জন তো’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ ও ‘রঘুপতি রাঘব’সহ রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।এরপর বাংলাদেশি ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে বিশ্বরঙের আয়োজনে খাদি পোশাকের প্রদর্শনী হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগীতদল কৃষ্ণপক্ষ পরিবেশন করে লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের সংমিশ্রণ।অনুষ্ঠানস্থলে ফ্রেন্ডশিপের (নদী লিমিটেড) এবং কুমিল্লার খাদি ঘরের প্রদীপ কান্তি সাহার খাদিপণ্যের স্টল ছিল। নোয়াখালী ও জামালপুরের গান্ধী আশ্রমের বিভিন্ন নিদর্শনও প্রদর্শন করা হয়।অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সদস্য, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় অতিথি, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, তরুণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park