1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে ১০ হাজার মোটরসাইকেল নিয়ে আ.লীগ নেতা সুজনের উন্নয়ন শোভাযাত্রা -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত
নইমুল ইসলাম নায়ুম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ১০ হাজার মোটরসাইকেল নিয়ে আ.লীগ নেতার শোডাউন দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধ এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বিশাল উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মাজহারুল ইসলাম সুজনের আহ্বানে বিশাল এই শোভাযাত্রায় ১০ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।শনিবার (৪ নভেম্বর) দুপুরে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. দবিরুল ইসলাম।মোটরসাইকেল শোভাযাত্রাটি বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় ব্যানার-ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও বিএনপি-জামায়াতের হরতাল-অরোধের নামে নাশকতার চিত্র তুলে ধরা হয় এবং বিএনপি-জামায়াতকে বয়কটের আহ্বান জানানো হয়।শোভাযাত্রা বের হওয়ার আগ মুহূর্তে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের উন্নয়নে স্বাধীনতাবিরোধী ও দেশি-বিদেশি শক্তি আবার দেশকে পেছনে ও অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য আজকে বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও নৈরাজ্য করছে। তারই প্রতিবাদে ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে এই শোভাযাত্রার আয়োজন।তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আর বিএনপি-জামায়াতকে দেখতে চায় না। বিএনপি-জামায়াত মানেই জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মানুষ হত্যা ও দেশের সম্পদ লুটপাট করার দল। তাই দেশের মানুষ বিএনপি-জামায়াতকে বয়কট করতে চায়। আমরাও এই শোভাযাত্রার মাধ্যমে বিএনপি-জামায়াতকে বয়কট করলাম।মাজহারুল ইসলাম সুজন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আর আলহাজ্ব মো. দবিরুল ইসলামের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঠাকুরগাঁও-২ আসন। আজকে শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। এটা দেখেই বোঝা যায় জনগণ জননেত্রী শেখ হাসিনা ও উন্নয়নের সঙ্গে আছে। তারা বিএনপি-জামায়াতের সঙ্গে নেই।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park