1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

জেল হত্যা ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো অধ্যায়-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ

বলেছেন, জেল হত্যা ইতিহাসের অন্যতম বর্বরোচিত কালো অধ্যায়। মানবতাবোধের চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে ৩ নভেম্বর জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিতরা নির্মমভাবে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার পর তার চার বিশ্বস্ত ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান- কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে হত্যার অংশ হিসেবেই বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারই ধারাবাহিকতায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে কারাগারে হত্যা করা হয়। এই হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতাবিরোধী পরাজিত শক্তি ও দেশবিরোধীচক্র মুক্তিযুদ্ধের চেতনাকে ও বাংলাদেশ আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলার অপচেষ্টা করেছিল। কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারের রায় হয়েছে এবং বেশকয়েকজনের শাস্তি কার্যকর হয়েছে। বাকী পলাতকদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করা হবে বলে জাতি প্রত্যাশা করে। জেল হত্যাকান্ডে জড়িতদের বিচার ও শাস্তি দ্রুত কার্যকর হবে বলে আমরা প্রত্যাশা করি।
জেলা হত্যা দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিলস্থ ওয়াক্ফ স্টেট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়ন করতে সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ও তার মনোনীতদের ভোট প্রদান করে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, স্বাধীনতাবিরোধী অশুভ শক্তিকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি- ভাসানী’র সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ শিশু-কিশোর কল্যাণ পরিষদের সভাপতি মিনহাজুল ইসলাম মিন্টু, বাংলাদেশ স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা আ হ ম মোস্তফা কামাল প্রমুখ।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park