1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

জামিনে মুক্ত রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ডন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

মাটি মামুন রংপুর।


জামিনে মুক্ত হলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।
বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাকে বরণ করা হয় কারাগারের ফটক থেকে।
রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি
সেখানে কয়েকশ নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
পরে নগরীতে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা দিয়ে তাকে বাড়িতে আনা হয়।
এ সময় ডনকে খোলা জীপে রাস্তার দুইপাশের লোকজনকে স্বাগত জানান।
ডনের মামলার আইনজীবী অ্যাডভোকেট আফতাব হোসেন জানান, ২০১৩ সালের ১৯ মে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে পুকুর পাড়ে নাশকতা সৃষ্টির উদ্দেশে সমেবত হওয়া এবং চকলেট বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের একটি মিথ্যা মামলা হয়।
এ মামলায় ডনসহ পাঁচ নেতাকে গত বছর ২০ নভেম্বর ১০ বছর করে কারাদণ্ডাদেশ দেয় রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক কৃষ্ণকান্ত রায়। এর আগে গত বছর ২৯ অক্টোবর অবরোধের সময় নগরীর গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ওই মামলায় হাইকোর্টে আপিল করলে জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে ১৯টি মামলা আছে। সব মামলায় জামিনে আছেন তিনি।এছাড়াও একইদিনে জামিনে মুক্তি হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদুন্নবী।মুক্ত হওয়ার পর মাহফুজ উন নবী ডন বলেন, এই জালিম সরকার মিথ্যা মামলা দিয়ে আমাকে কারান্তরীণ করেছিল। আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি।
আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে।
বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park