1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রী: জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে আগামী ৭ মে বৃহস্পতিবার ঢাকায় ১৪ দফা দাবিতে সাংবাদিক সমাবেশ ডেকেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ। ইতিমধ্যে ২৮ এপ্রিল সপ্তাহব্যাপী নানা আয়োজন ও সমাবেশের সময়সূচী জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গণমাধ্যম সপ্তাহের শুভেচ্ছা জানিয়ে ঢাকাসহ সারাদেশের ডিসি, এসপি, তথ্য অফিস, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনে ডাকযোগে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন।আগামী ১-৭ মে ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের আয়োজনে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী রয়েছে। উদ্বোধনী দিন সকাল ১০টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী লিফলেট বিতরণ, শোভাযাত্রা, কেক কাটা ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে সপ্তাহটি শুরু হবে।এছাড়া ২ মে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল প্রতিযোগিতা। ৩ মে সাংবাদিকতা পেশার শৃঙ্খলা ও নীতি নৈতিকতা বিষয়ক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ৪মে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে মিট দ্যা প্রেসের আয়োজন রয়েছে। ৫ মে সোর্সদের সাথে সম্পর্ক উন্নয়নে যোগাযোগ সমন্বয়, ৬ মে ঢাকার উদ্দেশ্য রওনা ও ৭ মে চলো চলো ঢাকা চলো কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় দাবি সমাবেশ অনুষ্ঠিত হবে।এ আয়োজন সফল করতে দেশের সকল গণমাধ্যম, গণমাধ্যম কর্মী- সাংবাদিক ও সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের অংশগ্রহণ এবং সহযোগিতা চাওয়া হয়েছে। নেতৃবৃন্দ বলেন, সমাজের নানা শ্রেণীপেশার মানুষকে এগিয়ে নিতে রাষ্ট্রের নানা সপ্তাহ এবং দিবসের আয়োজন রয়েছে। ৩মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস যা বিশ্বের অধিকাংশ রাষ্ট্র উদযাপন করে অথচ বাংলাদেশে নয়। ৩রা মে মাঝে রেখে জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০১৭ সাল থেকে উদযাপিত হচ্ছে।আমরা দেখেছি এদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেই, পরিকল্পনাও নেই। এদেশের গণমাধ্যম ও সাংবাদিকরা বিগত ৯ বছর ধরে এ সপ্তাহটি যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে। এবছর ১০ম বারের মত উদযাপন করবে। বর্তমান সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থে ন্যায়সঙ্গত ১৪ দফা দাবিসহ গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবেন বলে আশা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park