1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চৌগাছায় প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার সড়কের ব্যাপক সংস্কার: দুর্ভোগ কাটল লাখো মানুষের

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২৮৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক :যশোরের চৌগাছা উপজেলায় গ্রামীণ ও উপজেলা সড়ক যোগাযোগ ব্যবস্থায় এক বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়ের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে উপজেলার প্রায় ১৬ কিলোমিটার খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ সড়ক মেরামত ও কার্পেটিং করা হয়েছে। এর ফলে উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটল।

​উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি রাজস্ব খাতের অর্থায়নে গত অর্থবছরে মোট ৯ কোটি৯৫ লাখ ১০ হাজার ১৪০ টাকা ব্যয়ে ১৬.০৬৫ কিলোমিটার সড়ক সম্পূর্ণ মেরামত করা হয়েছে। এর মধ্যে ৯.৮৫৫ কিলোমিটার দীর্ঘ উপজেলা সড়ক এবং ৬.২১ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়ক রয়েছে। উপজেলা সড়ক মেরামতে ব্যয় হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার ৮০৫ টাকা এবং গ্রামীণ সড়ক সংস্কারে খরচ হয়েছে ২ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৩৪১ টাকা।

তথ্যাদি পর্যালোচনা করে দেখা গেছে, উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়ক এই প্রকল্পের আওতায় নতুন রূপ পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
টেঙ্গুরপুর-যাদবপুর জিসি খরিঞ্চা ভায়া পুড়াপাড়া রাস্তা এই উপজেলা সড়কটির শূন্য থেকে ৩৯০০ মিটার পর্যন্ত মেরামত করা হয়েছে, যার চুক্তিমূল্য ছিল ৩ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ২২৭ টাকা।​চৌগাছা – কোটঁচাদপুর জিসি সড়ক ৭ হাজার থেকে ১২,৯৫৫ মিটার পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশটি ৪ কোটি ১৯ লক্ষ ৭৫ হাজার ৫৭৮ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে।
কমলাপুর মোড় থেকে মাসিলা বাজার সড়ক গ্রামীণ সড়ক (টাইপ-এ) ক্যাটাগরির এই সড়কের ২৩৭০ মিটার অংশ ৭৯ লক্ষ ৫৮ হাজার ৮২৭ টাকা ব্যয়ে মেরামত করা হয়েছে।
সৈয়দপুর পরর্বপাড়া থেকে সাতমাইল সড়ক দীর্ঘ ১০ বছর পর (সর্বশেষ ২০১৪-২০১৫ অর্থবছরে মেরামতের পর) এই গ্রামীণ সড়কটির ১২০০ মিটার অংশ ৫৭ লাখ ৪৩ হাজার ৩৪২ টাকা ব্যয়ে নতুন করে সংস্কার করা হয়েছে।
চৌগাছা দামোদর বটতলা থেকে স্বরূপদাহ সড়ক এই ইউনিয়ন সড়কটির শুন্য থেকে ২৫৫০ মিটার অংশে জরুরি মেরামত কাজ সম্পন্ন হয়েছে।
বয়রা থেকে মাসিলা সড়ক গ্রামীণ সড়কের শুন্য থেকে ১৬১০ মিটার অংশ ৪ লাখ ৬৩ হাজার ৬৯৫ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে।​এই সড়কগুলো সংস্কারের ফলে স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অত্যন্ত সুফল পাচ্ছেন। বিশেষ করে মাসিলা বাজার ও বিভিন্ন জিসি (গ্রোথ সেন্টার) কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে গতি এসেছে।
​এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা উপজেলার উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু বলেন-
​”২০২৫-২৬ অর্থবছরে সরকারি রাজস্ব খাত থেকে চৌগাছা উপজেলার রাস্তা মেরামতের জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়। এই টাকা দিয়ে আমরা অত্যন্ত স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে প্রায় ১৬ কি.মি. রাস্তা মেরামত করেছি। এর মধ্যে প্রায় ১০ কি.মি. উপজেলা সড়ক ও ৬ কি.মি. গ্রামীণ সড়ক রয়েছে। এই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, যা মেরামতের ফলে জনগণের দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে।​
তিনি আরও বলেন, এই বিশাল ও গুরুত্বপূর্ণ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে যশোর জেলার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব আহমেদ মাহাবুবুর রহমান স্যার আমাদের সার্বক্ষণিক দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ জনগণ ও ঠিকাদার ভাইয়েরা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন, যার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এখানেই থেমে নেই; চলতি ২০২৬-২৭ অর্থবছরেও এলজিইডির আওতায় সরকারের অর্থায়নে অগ্রাধিকার (প্রায়োরিটি) ভিত্তিতে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলো মেরামত করা হবে বলে আশা রাখছি।​স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ত। এলজিইডির এই সময়োপযোগী উদ্যোগ এবং উপজেলা প্রকৌশলীদের কঠোর নজরদারির কারণে টেকসই কাজ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park