1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জীবননগর থানা এলাকার বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০ টা হতে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জীবননগর থানা এলাকার বিভিন্ন ভোট কেন্দ্রপরিদর্শন করেন।এছাড়া এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল);
পুলিশ সুপার।তারা জীবননগর থানা এলাকায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শন এর পাশাপাশি পুলিশের শাহাপুর ও রায়পুর পুলিশ ক্যাম্প এবং জীবননগর থানা আকস্মিক পরিদর্শন করেন। নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহব্বান জানান। এছাড়া সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপমর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
০৪/১২/২৩

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park