1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গার দুটি’ আসনে ২০জন প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন পত্র বাতিল- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দু’টি সংসদীয় আসন ৭৯ চুয়াডাঙ্গা ১ ও আসন ৮০ চুয়াডাঙ্গা ২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে । ২০ জন প্রার্থীর মধ্যে ১৩ জনের বৈধ ও ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষনা করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমার সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকলের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করা হয়। দু’টি আসনে জমাকৃত ২০ জন প্রার্থীরমনোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ম‌নোনয়নপত্র বা‌তিলকৃত হলো চুয়াডাঙ্গা ১ আসনের ৩ জন। তারা হ‌লেন তৃণমুল বিএনপির তাইজাল ইসালম, স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শাসমসুল আবেদীন খোকন। অন্যদিকে চুয়াডাঙ্গা ২ আসনে বাতিলকৃত ৪ জন হলেন আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ (লন্টু), আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর হাকিম, মোঃ নজরুল মল্লিক ও আব্দুল মালেক মোল্লা।চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা ম‌নোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে সাংবা‌দিক‌দের বলেন,সংশ্লিষ্ট ত্রুটির কারণে জমাকৃত ৭ জ‌নের মনোনয়নেপত্র বাতিল করা হয়ে‌ছে। ত‌বে বা‌তিলকৃত ম‌নোনয়নপত্র দা‌খিল কা‌রিরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনার বরাবর আপিল শুনানীর জন্য আবেদন করার সুযোগ পাবেন।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
০৪/১২/২৩

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park