চুয়াডাঙ্গার জীবননগরে ৩৫ বোতল ফেন্সিডিলসহ আটক ৩- দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
২০১
বার পঠিত
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ ৩৫ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই(নি:) এস.এম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেদিনীপুর মোড়ে অভিযান চালায়। এসময় মেদিনীপুর পশ্চিমপাড়ার নিজাম গাজির ছেলে আঃ লতিফ (৪৩), হামিদ আলীর ছেলে মোঃ টনিক আলী (২৬) ও তৈয়ব আলীর ছেলে মোঃ ফিরোজ আলী মন্ডল (২৭) কে আটক করে।পরে তাদের দেহ তল্লাসী করে বিশেষ কায়দায় রাখা ৩৫ বোতল উদ্ধার করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।