1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

চুয়াডাঙ্গায় পুনাকের সাশ্রয়ী মূল্যে প্রান্তিক নারীদের মাঝে পণ্যসামগ্রী বিক্রি,গরীবে মাঝে স্বস্তি-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গায় নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে প্রান্তিক নারীদের মাঝে পন্য বিক্রি শুরু করেছে।রবিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইনের সামনে সপ্তাহ ব্যাপী প্রান্তিক নারীদের মাঝে পন্য বিক্রি কার্যক্রমের উদ্বােধন করেন চুয়াডাঙ্গা নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী পুলিশ সুপার পত্নি জান্নাতুল ফেরদৌস।তিনি জানান, পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রান্তিক নারীদের মাঝে সপ্তাহ ব্যাপী ১০ রকমের পণ্য বিক্রয় করা হবে, যা বাজার মূল্যের অর্ধেক দামে। প্রথম দিনে ১০৫ জন প্রান্তিক নারীদের মাঝে এসব পণ্য বিক্রয় করা হয়। সোমবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এসব পণ্য বিক্রি। এই সময়ের মধ্যে যতজন প্রান্তিক নারী পণ্য ক্রয় করতে আসবে সবাইকে সাশ্রয় মূল্যে পণ্য দেওয়া হবে।চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির নিজস্ব তহবিল থেকে চাউল ২৫ টাকা, ডাল ৪০টাকা, তৈল ৮০ টাকা, চিনি ৬৮ টাকা, আলু ১৫ টাকা, পেয়াজ ২৮ টাকা, ছোলা ৫০ টাকা, মুড়ি ৬৪ টাকা, বেসন ৪৫ টাকা এবং খেজুর ৮৫ টাকা কেজি দরে পণ্যগুলো বিক্রি করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুনাকের সাধারণ সম্পাদক জােবাইদা আক্তার, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা: হুমায়রা আক্তার প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park