1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২২৯ বার পঠিত
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেছেন।
শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলার নবাগত পুলিশ আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জাকিয়া সুলতানা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল),জেলার সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআই সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্সগণ।
নবাগত পুলিশ সুপার নরসিংদী সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশে ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারে গত ১৯.১১.২০০৮ সালে যোগদান করেন। তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমএসএস (লোকপ্রশাসন), যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব সাসেক্স হতে মাইগ্রেশন স্ট্যাডিজ এ মাস্টার্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এমপিএস ডিগ্রি অর্জন করেন। উল্লেখ আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নৌ পুলিশ হিসেবে বদলি হয়েছেন।বিকালে নবাগত পুলিশ সুপার চুয়াডাঙ্গার চৌকস টিম পুলিশ সুপারের কার্যালয় আনুষ্ঠানিকভাবে সালামী প্রদান করেন। পরবর্তীতে সদ্য বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দায়িত্ব হস্তান্তর করেন।নবাগত পুলিশ সুপার তার চাকুরিকালে পুলিশ হেডকোয়ার্টার্স এবং সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) তে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। কাঙ্ক্ষিত ও জনবান্ধন চুয়াডাঙ্গা গড়তে নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা জেলার সকল রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সাংবাদিক, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সম্মানিত নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেছেন।
মাহমুদ হাসান রনি দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
০১৯১২৯৯৫১০৩
১৭/১১/২৩
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park