1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সভা

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি;পাইনবাবগঞ্জে চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ’ এই সভার আয়োজন করে।সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ।প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন জেলার বিশিষ্ট সাংবাদিকনেতৃবৃন্দ,যাদের মধ্যে ছিলেন:​হোসেন শাহনেওয়াজ (সভাপতি, জেলা প্রেসক্লাব)
​কামাল উদ্দীন (সম্পাদক, দৈনিক চাঁপাই চিত্র)
​মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু (সম্পাদক, দৈনিক চাঁপাই দর্পণ)
​আখতারুজ্জামান ইশা (সভাপতি চাঁপাই প্রেসক্লাব)
​মোঃ মেহেদী হাসান (সাধারণ সম্পাদক, সিটি প্রেসক্লাব)
​আনোয়ার হোসেন দিলু (জেলা প্রতিনিধি, প্রথম আলো)
​মনোয়ার হোসেন জুয়েল (সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব)
​মোঃ রফিকুল আলম (সভাপতি, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন)
​ফারুক আহমেদ চৌধুরী (সাধারণ সম্পাদক, টিভি চ্যানেল অ্যাসোসিয়েশন)
​ডাবলু কুমার ঘোষ (জেলা প্রতিনিধি, মাছরাঙা টেলিভিশন)
​বক্তারা অভিযোগ করেন, হামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাদের ধরছে না। উল্টো নিরীহ ব্যক্তিদের আটক করে ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
সাংবাদিক আল আমিন সরদার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park