1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মানববন্ধন আনুষ্ঠিত হয়।রবিবার(২৩শে মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনটি আনুষ্ঠিত হয়। মানববন্ধনে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন মাওলানা মোঃ আব্দুল হামিদ।মানববন্ধনটির সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মাওলানা মোঃ ওয়ালিদ হাসান ।
মানববন্ধনে আরো বক্তব্য দেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ এলাম উদ্দীন, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ সাবের আলী, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মোঃ হযরত বেলাল, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ আলমগীর হোসেন, মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মাওলানা মোঃ বেলাল উদ্দীন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা মোঃ মুক্তার আলী ও অন্যান্য ওলামায়ে কেরামগণ।মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম) পর্যায় শীর্ষক প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন হলেও দীর্ঘ ৩২ বছরের এই শিক্ষামূলক প্রকল্পটিকে আউটসোর্সিং করার চিন্তা ভাবনা চলছে।
বক্তারা আরো বলেন, ৯% হিন্দু সম্প্রদায়ের জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি আউটসোর্সিং করা হয়নি অথচ ৯০% মুসলমানের দেশে কুরআন শিক্ষা প্রকল্পকে আউটসোর্সিং করার হীন চক্রান্ত চলছে। কুরআন শিক্ষার এই প্রকল্পটি আউটসোর্সিংয়ের মাধ্যমে ধ্বংশ করা হয় তাহলে আলেম ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃংখলা দেখা দিবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park