1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের ওরিয়েন্টেশন কর্মশালা

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ,
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের জন্য একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসা: রুবিনা আনিস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুনিয়র বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই এই পরীক্ষাকে ঘিরে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”কর্মশালায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম। তিনি কক্ষ পরিদর্শকদের দায়িত্ব ও আচরণবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং পরীক্ষার পরিবেশ শান্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল বাশির, সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হেকিম, শিক্ষক হাবিবুর রহমান এবং মোসা. শুকুরিয়া। বক্তারা তাঁদের বক্তব্যে পরীক্ষাকেন্দ্রে সময়ানুবর্তিতা, নকল প্রতিরোধ, পরীক্ষার্থীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারী কক্ষ পরিদর্শকরা তাঁদের বিভিন্ন জিজ্ঞাসা উত্থাপন করেন এবং সংশ্লিষ্টরা তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, টাপাইনবাগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park