1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে আদিনা সরকারি কলেজের শিক্ষক সংকটতে মানববন্ধন- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত
স্টাফ রিপোটার,মোহাঃ হাসান আলী 
রবিবার (১৯, নভেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজের শিক্ষক সংকট নিরসন, অনার্স কোর্স বিষয় বৃদ্ধিকরণ এবং মাস্টার্স কোর্স চালুকরণের দাবিতে-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আদিনা কলেজ গেট প্রাঙ্গণে।

আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা, বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক, ডলার মাহমুদ জনি, সকল শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেন, তিনি বলেন, শিক্ষক সংকটসহ, অনার্স কোস, মাস্টার্স কোর্স এবং নানা সমস্যায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আদিনা ফজলুল হক সরকারি কলেজ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
১৯৩৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামে প্রতিষ্ঠিত হয় আদিনা ফজলুল হক কলেজ। ১৯৮৬ সালে কলেজটিকে সরকারি করা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রাচীন এই বিদ্যাপীঠে উন্নয়নের ছোঁয়া নেই। এর মধ্যে প্রধান সমস্যা শিক্ষক সংকট। তার পরেও অল্প সংখ্যক শিক্ষক দিয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছেন সব শিক্ষকরাই। সকল সমস্যার দ্রুত সমাধান করে কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।

সংশ্লিস্টদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বর্তমানে শিক্ষকের পদ আছে ৪৫ টি কিন্তু শিক্ষকের স্থল কর্মরত আছেন ২০ জন শিক্ষক। ৬টি বিষয়ে চালু রয়েছে অনার্স কোর্স। কিন্তু এসব বিভাগের জন্য সৃষ্ট হয়নি শিক্ষকের পদ। উচ্চ মাধ্যমিক ও স্নাতক বিভাগের শিক্ষক দিয়েই চলছে অনার্স কোর্সের পাঠদান। শিক্ষক সংকটের কারণে চরমভাবে ব্যহত হচ্ছে পাঠদান। শিক্ষার্থী ও সংশ্লিস্টিরা  আরও বলেন, শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যার কথা স্বীকার করে বলেন, শিক্ষক সংকটসহ অন্যান্য সকল সমস্যার বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park