চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৮ নেতা-কর্মীকেগ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।,গ্রেফতার ব্যক্তিরা মিছিল, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। সিএমপির বিভিন্ন থানার পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।থানাভিত্তিক গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলশী থানায় ১৩ জন, বায়েজিদ বোস্তামী থানায় ১২ জন, কোতোয়ালী থানায় ১২ জন, পাঁচলাইশ থানায় ১০ জন, ডবলমুরিং থানায় সাতজন, ইপিজেড থানায় তিনজন, বাকলিয়া ও কর্ণফুলী থানায় দুজন করে এবং চকবাজার, চান্দগাঁও, হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, বন্দর ও পতেঙ্গা থানায় একজন করে রয়েছেন।সিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।