1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ঘটনার বিষয়ে মিরাজ বলেন, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯৯ বার পঠিত

রাজধানীর কদমতলীর শনির আখড়ায় ইন্টারনেট সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার পর তাদের ব্যবহৃত কিছু সরঞ্জাম ও মালামাল নিয়ে যায় হামলাকারীরা। বুধবার রাতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন: গতি অনলাইন নেট সার্ভিসের কর্মচারী হৃদয় (১৯), রাতুল (২২) ও অন্তর (১৯)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মিরাজ জানান, বুধবার রাতে শনির আখড়া পোস্ট অফিস গলিতে ইন্টারনেট সংযোগসংক্রান্ত কাজ করছিলেন ওই তিন কর্মী। এ সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে তিনজনকে আহত করে এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু মালামাল নিয়ে যায়।প্রথমবার সৌদিতে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ করল ভারতপ্রথমবার সৌদিতে অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ করল ভারত
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত তিন যুবককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার বিষয়ে মিরাজ বলেন, হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পর্যালোচনা করলে জড়িতদের শনাক্ত করা সম্ভব হতে পারে। কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।পুলিশ হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park