1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

খলিশখালী ইউনিয়নের গর্ব শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৮৭ বার পঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫
খলিশখালী ইউনিয়নের গর্ব
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষে তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক “শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান” হিসেবে নির্বাচিত হওয়ায় খলিশখালী ইউনিয়নজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখে আসা আব্দুর রাজ্জাক একজন আদর্শ ও দূরদর্শী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পরিচিত। তাঁর সুযোগ্য নেতৃত্বে কাশিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং নৈতিক শিক্ষার বিকাশে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।
শিক্ষার্থীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষকতা পেশাকে তিনি কেবল একটি চাকরি হিসেবে নয়, বরং জাতি গঠনের মহান দায়িত্ব হিসেবে পালন করে আসছেন—যা তাঁকে এই সম্মানজনক স্বীকৃতি অর্জনে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।এই অর্জনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও খলিশখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর এই স্বীকৃতি খলিশখালী ইউনিয়নসহ তালা উপজেলার শিক্ষাক্ষেত্রে নতুন অনুপ্রেরণা যোগাবে।শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় প্রাণপ্রিয় শিক্ষক আব্দুর রাজ্জাককে জানাই আন্তরিক অভিনন্দন ও আগামীর পথচলায় অবিরাম সাফল্য কামনা। 🌺

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park