1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে প্রমাণ করে চলেছেন- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত

দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকায় ডেস্ক;টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন শুভশ্রী গাঙ্গুলী।ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে প্রমাণ করে চলেছেন একের পর এক ছবিতে। তবে কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জীবনযাপনকে বেশ নিয়মে বাঁধা রেখেছেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, রাতের ঘুম যেন শান্ত হয়, সেজন্য ঘুমাতে যাওয়ার আগে একটি বিশেষ কাজ করেন তিনি। আর সেটি হচ্ছে, ফোন বন্ধ করে ঘুমানো।অভিনেত্রী জানান, তিনি সর্বক্ষণ ফোনে সময় কাটাতে পছন্দ করেন না। যতটা সম্ভব চেষ্টা করেন ফোন থেকে দূরে থাকতে।সময়মতো কর পরিশোধে ব্যর্থতা / ব্যাংক হিসাব জব্দ হলো যেসব তারকার শুভশ্রীর কথায়, “ফোন কখনই রিল্যাক্স করার জিনিস নয়। যত দূরে থাকা যায়, তত ভাল থাকা যায়।”এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি ফোন বন্ধ করে ফেলেন। আর সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠানোর পরই ফোনে হাত দেন। তার সকাল শুরু হয় ব্যাডমিন্টন খেলে। সকাল সাড়ে এগারোটার আগে ফোন ধরেন না বলেই জানান নায়িকা।শুধু তাই নয়, বাড়িতে থাকাকালীন সন্তানদের সময় দিতেও ফোন দূরে সরিয়ে রাখেন শুভশ্রী।তিনি বলেন, “আমি চাই আমার সন্তানরা যেন ফোনে আসক্ত না হয়। তাই ওদের সামনে উদাহরণ তৈরি করতে ফোন সাইলেন্ট করে দূরে রেখে দিই।”শুভশ্রী আরও জানান, তিনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ব্যবহার করেন। প্রয়োজন ছাড়া অন্য কোনো অ্যাপে সময় নষ্ট করেন না। তার পরামর্শ, “প্রকৃতির সঙ্গে সময় কাটান, প্রিয়জনের সঙ্গে গল্প করুন। এতে মন ভালো থাকে।”সাক্ষাৎকারে অভিনেত্রী প্রশ্ন করা হয়, তার কোনো বদভ্যাস আছে কি না? হেসে উত্তর দেন শুভশ্রী, “আমি বাড়িতে ঢুকেই ফোন সাইলেন্টে করে দিই।এই কারণে অনেক সময় রাজ (চক্রবর্তী) বা অন্য কেউ ফোন করলে ধরতে পারি না। এটাকেই আমার বদভ্যাস বলা যায়।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park