জিএম.হিরোন তারেক ভ্রাম্যমান প্রতিনিধি খুলনা কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পবিত্র মাহে রমজানে ১৮ রমাজান যশোরের কেশবপুরে ৯ নং গৌরীঘোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ মার্চ) বিকেলে গৌরীঘোনা বাজার ইউনিয়ন পরিষদ চত্বরে ওই আলোচনা সভা দোয়া ওইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আব্দুল হালিম এর সভাপতিত্বে ও গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো:টিপু সুলতান এবং যুবদল নেতা ইব্রাহিম খলিল বাবুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন,কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী বাবর আলী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন,গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক আব্দুল গফফার,সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হাসান পাশা, প্রচার সম্পাদক হালিম সরদার, বক্তৃতা করেন,ছাত্রদলের নেতা আরিফ হোসেন। আরো উপস্থিত ছিলেন,ইউপি সদস্য জাহিদুল ইসলাম খান,১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলতাপ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী হাসান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুনতাজ বিশ্বাস সাধারণ সম্পাদক খলিল গোলদার ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর ৯নং ওয়ার্ড বিএনপির
সভাপতি সিফাতুল রহমান প্রমুখ
ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, গৌরীঘোনা বাজার মসজিদের ইমাম আসাদুজ্জামান।