1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কেশবপুরের গৌরীঘোনায় ইউপি সদস্যের পদত্যাগের দাবিতে মানববন্ধন-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

জিএম.হিরোন তারেক কেশবপুর যশোর / ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা
যশোর কেশবপুর উপজেলার গৌরীঘোনায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মোস্তাফিজুর রহমান কাজলের বিরুদ্ধে নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা গেছে, দলীয় প্রভাব বিস্তার করে নিজ এলাকায় মাদকদ্রব্যের চোরাকারবারি, ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা লুটে খাওয়া, বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকা ছাড়াও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে মোস্তাফিজুর রহমান কাজলের বিরুদ্ধে।

বৃহস্পতিবার গৌরীঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ড বুড়ুলি গ্রামের খামার মোড় নামক স্থানে গৌরীঘোনা ইউনিয়নের ১নং বুড়ুলি ওয়ার্ডের ইউপি সদস্য শেখ মোস্তাফিজুর রহমান কাজলের বিরুদ্ধে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধনে বলেন,মোস্তাফিজুর রহমান কাজল মেম্বার অনির্বাচিত, ভোট চুরি করে নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ করে আসছেন।তার বিরুদ্ধে কেউ কথা বললেই নানা রকম হুমকি-ধামকি দিতেন।

এছাড়াও তিনি সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অধিক অর্থ নিতেন, সরকারি ভিজিডি কার্ড ও টিসিবি কার্ড,সরকারী ঘর, বিধবা কার্ড, প্রতিবন্ধী কার্ড, দিবেন বলে নিয়মের বাইরে গিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করেন, এবং বিভিন্ন সরকারি পণ্য সাধারণ মানুষকে না দিয়ে স্থানীয় দোকানে বিক্রি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী ,তারা আরও জানান, এক দফা এক দাবি নিয়ে এই মানববন্ধনে মোস্তাফিজুর রহমানের অবিলম্বে পদত্যাগ চাই।স্থানীয় এক সমসজ সেবক ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোস্তাফিজুর রহমানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, মো:আলমগীর হোসেনের সভাপতিত্বে এলাকাবাসীর পক্ষে মানববন্ধনের :আলতাপ হোসেন গাজী,শাহাদাত হোসেন সজিব, আতিয়ার রহমান সরদার আনার মোল্লা, আব্দুল হালিম সরদার, ফজলুর রহমানবলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোস্তাফিজুরের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আলমগীর হোসেন, নিজেই আলমগীর হোসেন প্রার্থী হয়েও নিজের ভোট নিজে দিতে পারেনি, তাকে মারধর, তার বাড়িতে হামলা, গাড়ি ভাংচুর করে,সে ভোট চুরি নিবাচিত হওয়ার পর থেকে আমাদের মত সাধারণ মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অন্যায় অত্যাচার করেছে , তাই এই অনির্বাচিত, ভোট চোর,ইউপি সদস্যর দ্রত বিচার এবং অবিলম্বে পদত্যাগ চাই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park