1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ক্রীড়া সংস্থা এই নামটি অনেকেই ভুলে গেছে-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৩৫৯ বার পঠিত

তূর্য হোসেন :স্টাফ রিপোর্টার।


খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। যুব সমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম উপায় খেলাধুলা। গ্রাম পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনার মাধ্যম হলো উপজেলা ক্রীড়া সংস্থা। কিন্তু কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় এরকম কোন উদাহরণ আর নেই। উপজেলা বাসি ভুলে গেছে ক্রীড়া সংস্থার নাম। খেলার ইতিহাসে আশি নব্বই দশক ছিল কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা স্বর্ণযুগ। সেই সময় খেলার মধ্যে শাসন করেছে ভেড়ামারা উপজেলার খেলোয়াড়রা। খেলোয়াড়রা জয় করেছে আন্ত স্কুল থেকে শুরু করে জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার। কিন্তু ১৫ থেকে ২০ বছর ধরে ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থার নেই কোন উল্লেখযোগ্য পুরস্কার। খেলার মাঠগুলো হয়ে পড়েছে গোচরণ ভূমিতে। উপজেলার যুব সমাজ দিন দিন হয়ে পড়ছে মাদকাসক্ত সহ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত।
ভেড়ামারার প্রবীণ খেলোয়াররা বলেন, উপজেলা ক্রীড়া সংস্থা ১৫-২০ বছর ঝিমিয়ে পড়ে আছে কোন কার্যক্রম নেই। যে মাঠগুলোতে ফুটবলাররা, ক্রিকেট খেলোয়াররা সব সময় থাকতো, এখন কিছুই নাই। সব ছেলেমেয়েরা এখন রাস্তাঘাটে, আড্ডাবাজি এবং মোবাইল নিয়ে ব্যস্ত। নাম না প্রকাশে একজন প্রবীণ খেলোয়াড় বলেন, আমি মনে করি এই বর্তমান ভেড়ামারা উপজেলা ক্রীড়া সংস্থা অচল। ক্রীড়া সংস্থা এই নগরে আছে কিনা আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে বলতে পারিনা। ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রয়োজন উপজেলার প্রবীণ খেলোয়ারদের সমন্বয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park