কুরিয়ার সার্ভিসে ইয়াবার চালান আনতে গিয়ে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী – দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
১৭৯
বার পঠিত
সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী কক্সবাজার থেকে ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবার চালান এনে পুলিশের হাতে আটক হয়েছেন দুই মাদক কারবারি। এ সময় তাদের কাছে থেকে উদ্ধার করা হয়েছে স্নোর কোথায় লুকানো ২ হাজার ৫০০ পিস ইয়াবা। রবিবার দুপুরে সাভার স্ট্যান্ডে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিস শাখায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই এলাকার মো. শরিফ (৩২) সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কক্সবাজার থেকে সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ মাদক ইয়াবার চালান আসার গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এসময় এসএ পরিবহনের শাখায় গিয়ে পাঁচটি স্নোর কৌটায় লুকানো ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওসি আরও জানান, তারা কক্সবাজার থেকে কম দামে ইয়াবা ক্রয় করে সাভারসহ আশপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে এনেছিলো। তাদের যাতে সনাক্ত করা না যায় এ কারণে ইয়াবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে তারা বাসে সাভার এসেছে। আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এসএ পরিবহন কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।