কুমিল্লার দাউদকান্দিতে বিএনপি জামায়াতের অবৈধ অবরোধকে প্রতিরোধ করতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল-দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
বুধবার, ১ নভেম্বর, ২০২৩
৩২১
বার পঠিত
সোলেমান খান দাউদকান্দি প্রতিনিধি
বুধবার দুপুর ১ টায় দাউদকান্দি টোলপ্লাজার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিএনপির-জামায়াতের অবরোধ কর্মসূচি প্রতিহত করতে পৌর আওয়ামীলীগ সভাপতি প্রাথী খন্দকার ফারুক এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা মহিলা লীগ, যুব মহিলা লীগ সংগঠন।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা লীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা জেবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহিলা বিষয়ক সম্পাদক ও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর খন্দকার তাসলিমা, উত্তর জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক ইদ্রিস মিয়া,মহিলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার, আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বর্ণা আক্তার, যুব মহিলা লীগের সদস্য লাকি আক্তার। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোতালেব সরকারও ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সোলেমান খান। উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য আল-আমিন সরকার, পৌর যুবলীগ সদস্য কাউয়ুম হোসাইন, রুবেল সরকার, সোহেল সরকার ছাত্রলীগ নেতা সিসনও ফাহাদ খন্দকার। বারোপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জহির আহমেদও শ্রমিক লীগ নেতা শান্ত সরকার সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।