1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কালীগঞ্জে আদালতের নির্দেশে গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার নিয়োগ বাণিজ্য বন্ধ – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত
হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে :সভাপতির নানান অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতার মামলায় বিজ্ঞ আদালতের নির্দেশে গান্ধুলিয়া দারুন উলুম দাখিল মাদ্রাসার ৪টি পদে ৬০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য এর কার্যক্রম আদালত কর্তৃক স্থগিত হয়ে গেছে। সিনিয়র সহকারী জজ আদালতের বিচার তরিকুল ইসলাম গত ৫ নভেম্বর দীর্ঘ শুনানি শেষে কারণ দর্শানোর নির্দেশসহ ১০ দিনের জন্য স্থগিতাদেশ প্রদান করেন।
যে কারণে গত ১০ নভেম্বর শুক্রবার সকাল ১০টার পাতানো নিয়োগ বাণিজ্য কার্যক্রম উপজেলা নির্বাহী কর্মকর্তার এক চিঠি তে বন্ধ হয়ে যায়। গান্ধুলিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ে প্রাক্তন সভাপতি এবং দাতা সদস্য গং দের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিতর্কিত ম্যানেজিং কমিটির নির্বাচন এবং বিরোধ কে কেন্দ্র করে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেন প্রভাব খাটিয়ে নিজের জামাতা গান্ধুলিয়া গ্রামের আব্দুল হাই কে সভাপতি নির্বাচিত হয়। তার জামাতা সভাপতি নির্বাচিতহয়ে সুপার, সহকারী সুপার, পরিচ্ছন্ন কর্মী, নৈশপ্রহরী এই ৪টি পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পরে এই ৪টি পদে প্রায় ৫৭ টি আবেদন প্রার্থীরা দাখিল করে। এরমধ্যে নিজেদের পছন্দের ৪ জনকে নিয়োগ দেওয়ার জন্য অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহমান এবং সভাপতি আব্দুল হাই তার শশুরের সহযোগিতায় ৪ জনের নিকট থেকে ৬০ হাজার টাকার চুক্তিতে নিয়োগ সম্পন্ন করার পাঁয়তারা চালায়। নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে মাদ্রাসা বোর্ডের মহাপরিচালকের প্রতিনিধিকে ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে পাতানো নির্বাচন সফল করতে তড়িঘড়ি করে ১০ নভেম্বর সকাল ১০ টায় পরীক্ষার সময়সূচি ঘোষণা করে।বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ইতি মধ্যে বিষয়টি নিয়ে অত্র মাদ্রাসার প্রাক্তন সভাপতি টি এস আব্দুস সাত্তারের দায়ের করা আদালতের দেওয়ানী ২৯৯/ ২০২৩ নং মামলায় গত ৫ নভেম্বর বিজ্ঞ আদালত এ্ আদেশের মাধ্যমে স্থগিত ঘোষণা করা হয়। বিষয়টি নিয়ে এক পক্ষ খুশি হলেও ঘুষের টাকা প্রদানকারীদের মধ্যে গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই নিয়োগ বাণিজ্য নিয়ে এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park