1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে ১ মহিলাকে ধর্ষণের মামলায় কথিত সাংবাদিক বারি আটক-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার পঠিত

হাফিজুর রহমান কালিগঞ্জ থেকেঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে একাধিক ডিভোর্সি ১ সন্তানের জননী কে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনার মামলায় বহুল আলোচিত একাধিক বিয়ের নায়ক কথিত সাংবাদিক পরিচয় দানকারী কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং চাম্পাফুল আঞ্চলিক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, ডিবি, বারি পুলিশের হাতে আটক। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামে। পুলিশের হাতে আটককৃত আব্দুল বারী গাজী (৪০) উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর পুত্র। উক্ত ঘটনায় ভুক্তভোগী ধর্ষিতা ডিভোর্সী নারী বাদী হয়ে গতকাল কালিগঞ্জ থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। মামলা নং ১০। থানার মামলা সূত্রে জানা যায় কালিগঞ্জ থানার উজিরপুর গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর পুত্র কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সদস্য ও চাম্পাফুল আঞ্চলিক প্রেস ক্লাবের সংগঠনিক সম্পাদক পরিচয় দানকারী কথিত সাংবাদিক একাধিক বিয়ের নায়ক ২ সন্তানের জনক ডিবি আব্দুল বারী পূর্ব পরিচয়ের সূত্র ধরে উপজেলার চাচাই গ্রামের আব্দুল খার একাধিক ডিভোর্সি কন্যার নিকট হতে ৩০ হাজার টাকা নিয়ে বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে দীর্ঘ ১ বছর ধরে ধর্ষণ করে আসছিল। পরে বিয়ে করতে বিভিন্ন তালবাহানা শুরু করলে গত শুক্রবার ভুক্তভোগী ওই নারী বাড়িতে দাওয়াতের নাম করে ডেকে আনে। দাওয়াত খেতে আব্দুল বারি ওই নারীর ঘরে প্রবেশ করার সাথে সাথে ওত পেতে থাকা স্থানীয় লোকজন বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখে উত্তম মধ্যম দিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানার উপ পরিদর্শক রাজিব ঘটনাস্থল থেকে আব্দুল বারী এবং ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী ধর্ষিত ঐ নারী গতকাল থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করলে কথিত সাংবাদিক আব্দুল বারীকে আটক দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ। অন্যদিকে ভুক্তভোগী এই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল এবং জবানবন্দী গ্রহণের জন্য সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ভুক্তভোগী ওই নারী সাংবাদিকদের জানায় দীর্ঘ ১ বছর ধরে বিয়ের আশ্বাসে তার নিকট থেকে ৩০ হাজার টাকা নিয়ে তাকে প্রতিনিয়ত ধর্ষণ করে আসছে। বিয়ের কথা বললেই সে বিভিন্ন তালবাহানা করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ঘটনার আরো সত্যতা জানার জন্য কথিত সাংবাদিক পরিচয়দানকারী আব্দুল বারির নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান পূর্ব পরিচয় সূত্র ধরে তার বাড়িতে দাওয়াত খেতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে তাকে আটকে পুলিশে খবর দিয়ে ধরিয়ে দেয়। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক রাজিব সাংবাদিকদের জানান ঘটনার খবর পেয়ে দুজনকে আটক করে থানায় আনা হয় পরে ভুক্তভোগী ওই নারীর মামলায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park