1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কালিগঞ্জে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পঠিত
ষহাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর তারকনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে ১৫ লক্ষ টাকার বিনিময়ে বিধি বহির্ভূতভাবে নিয়োগ বাণিজ্য সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং সভাপতি ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকনের বিরুদ্ধে। এলাকার জনগণের চোখ ফাঁকি দিতে স্কুলের ভেন্যু পরিবর্তন করে বিধি বহির্ভূতভাবে গত( ৪ নভেম্বর) বেলা ১১ টার সময় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যর পরীক্ষা গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগে জানা যায়। অভিযোগকারীরা উচছে পাড়া গ্রামের অভিভাবক সদস্য আশরাফ, সিরাজুল ইসলাম গনেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক গাজী, গান্দুলিয়া গ্রামের আবু জাফর তরফদার, নৈহাটি গ্রামের মান্নান সরদার, রতনপুর গ্রামের চিত্ত সরদার সহ নাম না প্রকাশ করার শর্তে প্রাক্তন সভাপতি, প্রাক্তন সভাপতি প্রার্থী, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্যরা সাংবাদিকদের জানান অত্র বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটর পদে গত ২৬/৭/২৩ ই; তারিখে নিয়োগের জন্য দৈনিক দৃষ্টিপাত এবং এবং মানবজমিন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেই প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলার আব্দুল খালি গ্রামের আতিয়ারের রহমানের পুত্র আলমগীর হোসেন, আড়ংগাছা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আয়তুল্লা, বন্দিপুর গ্রামের আজগর আলীর কন্যা খাদিজা খাতুন, এবং দূলাবালা গ্রামের স্বপন সরকারের কন্যা প্রিয়াঙ্কা সরকার আবেদন করেন। এর মধ্যে পূর্ব পরিকল্পনা মাফিক ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকের জোগসাজোগে ১৫ লক্ষ টাকা চুক্তিতে আড়ংগাছা গ্রামের আয়তুল্লাকে নির্বাচিত করে বাকি ৩ জন ডামি প্রার্থীকে আবেদন করিয়ে কোরাম পুরা করেন। বিষয়টি জানাজানি হয়ে পড়লে এলাকায় চাপা ক্ষোভ উত্তেজনা বিরাজ করতে থাকে। এই নিয়োগ বোর্ডের সদস্যরা হলেন সাতক্ষীরার সরকারি বালক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিনুর ইসলাম টুকু(,ডিজি প্রতিনিধি) কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন,প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য জাকির হোসেন।

অবস্থা বেগতিক দেখে এলাকার বিশৃঙ্খলা এড়াতে গোপনে ডিজি প্রতিনিধি সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কে অসুস্থতার অজুহাতে ভেন্যু হিসাবে সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে ভেন্যু করা হয় এবং সেখানেই শনিবার নিয়োগ বাণিজ্য সম্পন্ন করতে পরীক্ষা গোপনে সম্পন্ন করলেও এলাকার কেউ কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান। এ বিষয়ে ঘটনার সত্যতা জানার জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকশফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন তবে ভেন্যু পরিবর্তনের বিষয়টি সম্পর্কে কোন সদউত্তর দিতে পারেনি। এ বিষয়ে আরো জানার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদের নিকট জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন নাপ্রধান শিক্ষকের নিকট জানার জন্য বলেন। অত্র স্কুলের সভাপতি রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি ওরফে টোকনের নিকট একাধিকবার ফোন দিলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বিধি মোতাবেক কেন্দ্র পরিবর্তন হইলে বা আইন শৃঙ্খলার কোন ব্যাঘাত ঘটার আশঙ্কা থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদনের প্রেক্ষিতে ভেনু পরিবর্তনের সুযোগ থাকে কিন্তু সেটা করা হয়েছে কিনা সে বিষয়ে জানার জন্য উপজেলানির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। এই অবৈধ নিয়মবহির্ভূত নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park