1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

কালিগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা: একই পরিবারের ৩ জন হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো’সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তারালী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতরা হলেন— তারালী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের পুত্র মোঃ ইকবাল হোসেন (৫৫), তার ছেলে আরিফুল ইসলাম (৩০) এবং ভাবি আছিয়া খাতুন (৫৬)।অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল।

এরই জেরে গত ২০ মে সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের জেহের আলী গাজীর পুত্র জামাল হোসেন (৩৫), তার ছেলে ইমরান হোসেন (২২) এবং এশার আলী গাজীর পুত্র এমদাদুল ইসলামের নেতৃত্বে ইকবাল হোসেন ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মারধর করলে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পাওনা টাকা দাবি করায় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল বলছেন, সামান্য আর্থিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা সমাজে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park