1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ;সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ জুলাই) ২০২৫, বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইউনুছ আলী, প্রাক্তন সহকারী শিক্ষক আলহাজ্ব সাইদুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডাঃ আকছেদুর রহমান, সদস্য ও এসডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম,এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মুহিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ মনিরুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।আয়োজিত মতবিনিময় সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে ওঠার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে উৎসাহ দেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায় এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park