
তাওলাদ হোসেন স্টাফ রিপোর্টার;আসন্ন কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ। “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”—এই লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে ৫নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আওলাদ খাঁন।
তিনি এলাকাভিত্তিক নানা প্রতিশ্রুতি ও দূরদর্শী রূপরেখা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। সেনপাড়ার স্বনামধন্য ও পরিচিত ব্যক্তিত্ব হাজী তমিজ উদ্দিন খাঁন সাহেবের সুযোগ্য সন্তান হিসেবে এলাকায় তাঁর একটি আলাদা গ্রহণযোগ্যতা ও সুনাম রয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও ধার্মিক ব্যক্তিত্ব হিসেবেই চেনেন।নির্বাচনী প্রচারণায় প্রার্থীর মূল বক্তব্য ও অঙ্গীকারওয়ার্ডের সর্বস্তরের মানুষের জন্য সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা। ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা।কাঁচপুর ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলানিজের প্রার্থিতা ও ভিশন সম্পর্কে মোহাম্মদ আওলাদ খাঁন বলেন,আপনাদের দোয়া ও সমর্থনই আমার মূল প্রেরণা। আসুন, আমরা সবাই একসাথে মিলে একটি ন্যায়-ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও উন্নত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলি।ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝেও তাঁকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। স্থানীয়দের একাংশের মতে, সমাজ উন্নয়ন ও ন্যায়বিচারের স্বার্থে একজন নীতিবান ও সৎ জনপ্রতিনিধি হিসেবে এলাকাবাসী তাঁকেই প্রত্যাশা করছে।