1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

‎কলারোয়ায় পরিবহন সুপারভাইজারের বিরুদ্ধে মাদক, প্রতারণা ও প্রভাব বিস্তারের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

*সাতক্ষীরা প্রতিনিধি:*
‎সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোপিনাথপুর যুগিবাড়ী গ্রামের বাসিন্দা এবং হামদাদ পরিবহনের সুপারভাইজার আহাদ সরদারের বিরুদ্ধে মাদক চোরাকারবার, জাল কাবিননামায় একাধিক বিয়ে, যৌতুক নিয়ে প্রতারণা ও এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, আহাদ সরদার দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকার সুযোগ কাজে লাগিয়ে মাদকের খুচরা ও পাইকারি ব্যবসা পরিচালনা করছেন। পরিবহন সুপারভাইজার হওয়ায় দেশের বিভিন্ন জেলায় খুব সহজেই মাদকের চালান পাচার করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎অভিযোগে আরও বলা হয়, তিনি নিজ এলাকায় মাদক সেবনের আখড়া গড়ে তুলেছেন এবং মাদকাসক্ত অবস্থায় নারীদের ওপর নির্যাতন ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটিয়েছেন। জাল কাবিননামা তৈরি করে একাধিক নারীকে বিয়ে করে যৌতুকের টাকা নিয়ে পরে ছেড়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

‎এই অপকর্মে তার সহযোগী হিসেবে একই পরিবহনের অপর সুপারভাইজার রেজাউলের নাম এসেছে। অভিযোগকারীদের দাবি, রেজাউলের কাজ হলো টেকনাফ থেকে ইয়াবার চালান আনা-নেওয়া করা।

‎ভুক্তভোগী ও এলাকাবাসীরা জানান, আহাদ সরদার নিজেকে “বিএনপি পরিবারের সন্তান” পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটান। ভয়ভীতির কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

‎এ বিষয়ে কলারোয়া থানায় মাদক ও নারী সংক্রান্ত বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।এলাকার সচেতন মহল অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

‎এ বিষয়ে অভিযুক্ত আহাদ সরদার ও রেজাউলের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park