1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

উফের ওভারটিতে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৪ রান, উইকেট হারিয়েছে দুটি

  • আপডেট সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৩৩ বার পঠিত

৪৯তম ওভারে ৫ আর ৫০ ওভারে ৮-শেষ দুই ওভারে মাত্র ১৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। তাতে তিন শর মাইলফলক ছোঁয়া হয়নি। ৫০ ওভার শেষে বাংলাদেশ করতে পেরেছে ৫ উইকেটে ২৯০। হৃদয় ৪৪ বলে ৪৮ আর আফিফ ৮ বলে ৫ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের ইনিংস গড়ে উঠেছে তানজিদ হাসানকে কেন্দ্র করে। বাঁহাতি এ ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে সাইফ হাসানকে নিয়ে গড়েন ১০৫ রানের জুটি, এরপর দ্বিতীয় উইকেটে নাজমুলের সঙ্গে গড়েন ৫৩ রানের জুটি।

দুটি বড় জুটিতে ভূমিকা রাখা তানজিদ ৯৮ বলে করেন সেঞ্চুরি, যা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম।১০৭ রান করে তানজিদের বিদায়ের পর ইনিংসের বাকি অংশ এগিয়ে তাওহিদ হৃদয়কে কেন্দ্র করে। মাঝে ৬৮ রানের জুটিতে তাঁকে সঙ্গ দিয়েছেন লিটন দাস। শেষ দশ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বলে ২৮ রান যোগ করেন হৃদয়–আফিফ
ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বলে ২৮ রান যোগ করেন হৃদয়–আফিফপ্রথম আলো
০৪: ৪৯ টানা দুই বলে ফিরলেন লিটন–রিশাদ
স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন লিটন
স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন লিটনপ্রথম আলো
স্লগ করতে গিয়ে আউট হয়েছেন লিটন দাস। হারিস রউফের স্লোয়ার ডেলিভারি খেলেছিলেন স্কয়ার বাউন্ডারির দিকে, জায়গায় দাঁড়িয়ে সহজ ক্যাচ নিয়েছেন গাজী ঘোরি।

৫১ বল খেলা লিটন ৪১ রান করেছেন ১টি করে চার ও ছয়ে।

লিটন ফেরার পর মাঠে নামেন রিশাদ। প্রথম বলেই বোল্ড। হ্যাটট্রিক সম্ভাবনার বলে অবশ্য আফিফ হোসেন টিকে গেছেন।

রউফের ওভারটিতে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৪ রান, উইকেট হারিয়েছে দুটি।

বাংলাদেশ: ৪৭ ওভারে ২৬৪/৫

০৪: ৪০
গ্যালারিতে ঢালিউড তারকা!
শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে চলচ্চিত্রশিল্পী আফরান নিশো ও পূজা চেরি
শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে চলচ্চিত্রশিল্পী আফরান নিশো ও পূজা চেরিশামসুল হক
০৪: ৩৬
অবশেষে আড়াই শ
বাংলাদেশ: ৪৫ ওভারে ২৫১/৩

২০০ থেকে ২৫০–এ পৌঁছাতে লম্বা সময়ই লাগল বাংলাদেশের। হাতে উইকেট থাকলেও সর্বশেষ ৫০ রান তুলতে লিটন ও হৃদয়ের লেগেছে ৪৭ বল। দেখার বিষয়, শেষ পাঁচ ওভারে কত দূর এগোতে পারবে বাংলাদেশ?

লিটন ৪৫ বলে ৩৬ আর হৃদয় ২৯ বলে ২৬ রানে ব্যাট করছেন।

লিটন ব্যাট করছেন ৩৬ রানে
লিটন ব্যাট করছেন ৩৬ রানেপ্রথম আলো
০৪: ০৮
বাংলাদেশের দুই শ
৩৮তম ওভারের প্রথম বলে দুই শ রানের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। আফ্রিদির বলে থার্ড ম্যান দিয়ে বাউন্ডারি পেয়েছেন হৃদয়, এটি তাঁর প্রথম বাউন্ডারি।

হৃদয়ের সঙ্গে ১৬ রানে ব্যাট করছেন লিটন দাস।

বাংলাদেশ: ৩৮ ওভারে ২০৫/৩


০৪: ০০
সেঞ্চুরির পর তানজিদের বিদায়
বাংলাদেশ: ৩৬.২ ওভারে ১৯৪/৩
সেঞ্চুরির পর ইনিংসটা লম্বা হলো না তানজিদের। আবরার আহমেদের বলে শর্ট কাভারে সোজা শাহিন আফ্রিদির হাতে ক্যাচ। কী বলে কী শট খেললেন, নিজেই হতবাক তানজিদ।স্পিন না করা সাদামাটা এক ডেলিভারিতে আউট হওয়ার আগে তানজিদ ১০৭ বলে ১০৭ রান করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park