মুজাহিদ সাতক্ষীরা:
আশাশুনি উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ আসমাউল হুসাইন মাঠে নেমেছেন জোরেশোরে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া প্রার্থনা করছেন। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আশাশুনি উপজেলা ১১টি ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন আসমাউল। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, লিফলেট বিভিন্নস্থানে আসমাউলের নেতৃত্বে কর্মী সমর্থকরা ভোট প্রার্থনা করছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করতে আপ্রাণ চেষ্টা করছেন তিনি। একান্ত সাক্ষাতে আসমাউল বলেছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে উপজেলা কে একটি স্মার্ট উপজেলায় রূপান্তর করতে চাই।
তিনি আরো বলেন, আশাশুনি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা-দীক্ষায় বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করছি। তাই তিনি অসাম্প্রদায়িক চেতনায় জাতি, ধর্ম নির্বিশেষে দোয়া এবং আর্শীবাদ কামনা করেছেন।