1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদে প্রার্থী সাংবাদিক হাসানুর রহমান হাসান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার সাংবাদিক অঙ্গনের সুপরিচিত মুখ, আনন্দ টিভি ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ সাতক্ষীরা জেলার সকল মানুষের প্রতি অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক হাসানুর রহমান হাসান। তিনি বলেন, ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিয়ে আসে। তাই ঈদের এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরুলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park