1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ইসরায়েলের সামরিক চাপকে বিভক্ত করা এবং হামাস-এর প্রতি পরোক্ষ সমর্থন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে গাজা-কেন্দ্রিক সংঘাতের প্রেক্ষাপটে তারা উত্তর সীমান্তে ইসরায়েল-এর বিরুদ্ধে একাধিক সামরিক তৎপরতা জোরদার করেছে।সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ সীমান্তবর্তী এলাকায় রকেট হামলা, ড্রোন ব্যবহার এবং সীমিত আকারে স্থল অভিযান পরিচালনা করছে। বিশ্লেষকদের মতে, এসব হামলার উদ্দেশ্য ইসরায়েলের সামরিক চাপকে বিভক্ত করা এবং হামাস-এর প্রতি পরোক্ষ সমর্থন জানানো। ১৮তম দিনের মতো চলছে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ। যুদ্ধে ইরানের নিহতের সংখ্যা বেশি হলেও অবস্থানগতোভাবে ইরান এখনও এগিয়ে। ইরানের সাথে যুক্ত হয়েছে লেবাননের অস্ত্রধারী গোষ্ঠী হিজবুল্লাহ। গতো ২৪ ঘন্টায় হিজবুল্লাহ যেসকল অভিযান পরিচালনা করেছে তার তালিকা প্রকাশ করেছে গোষ্ঠীটি।০৮:৩৫ তায়বেহ প্রকল্পে একটি মেরকাভা ট্যাংক নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, সরাসরি আঘাত হানে।০৮:৫০ তায়বেহ প্রকল্পে দ্বিতীয় মেরকাভা ট্যাংক নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, সরাসরি আঘাত হানে।০৯:০০ থেকে ০৯:২০ ধ্বংস হওয়া ট্যাংক সরিয়ে নেওয়ার এলাকাকে দুই দফায় রকেট হামলায় লক্ষ্যবস্তু করা হয়।১০:০০ তায়বেহ প্রকল্পে তৃতীয় মেরকাভা ট্যাংক নির্দেশিত ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়, সরাসরি আঘাত করে।১০:০০ “কফার ইউভাল” বসতির উত্তরে অবস্থিত হাদবাত আল-আজেল স্থাপনায় রকেট হামলা চালানো হয়।০৯:৩৫ খিয়াম এলাকায় স্টেডিয়াম ও আটক কেন্দ্রের মাঝামাঝি স্থানে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের ওপর রকেট হামলা চালানো হয়।০৩:০০ অধিকৃত সিরিয়ান গোলানে অবস্থিত কাতসাভিয়া ব্যারাকস-এ ড্রোনের ঝাঁক দিয়ে হামলা চালানো হয়।০৬:০০ উত্তর অধিকৃত ফিলিস্তিনে রামাত ডেভিড বিমানঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ ড্রোনের ঝাঁক দিয়ে লক্ষ্যবস্তু করা হয়।১৬ তারিখে এরকম সর্বমোট ২৫ টির বেশী স্থানে অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি থেকে নিয়মিত হামলার কারণে ইসরায়েলও পাল্টা বিমান হামলা ও আর্টিলারি শেলিং চালাচ্ছে। এতে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে এবং সীমান্ত অঞ্চলের বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, হিজবুল্লাহ পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়লে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। ইতোমধ্যে জাতিসংঘ এবং বিভিন্ন বিশ্বশক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, হিজবুল্লাহ এখনো পূর্ণমাত্রার যুদ্ধ এড়িয়ে ‘ক্যালিব্রেটেড’ বা সীমিত আক্রমণের কৌশল অনুসরণ করছে। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হলে তাদের ভূমিকা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park