1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

ইলিশ ধরা বন্ধের অভিযানে সফল শিবগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পঠিত
এসএম রুবেল ক্রাইম রিপোর্ট চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে ইলিশ ধরা নিষিদ্ধ আইন অমান্য করে চোরাইভাবে পদ্মায় মাছ ধরা বন্ধ করতে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে গত ১২ অক্টোবর হতে অভিযান অব্যাহত রয়েছে। শিবগঞ্জ মৎস্য অফিস সূত্রে জানা গেছে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেনের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। দুইজন কে কারাদন্ড দেয়া হয়েছে এবং কয়েকজনকে জরিমানা করা হয়েছে। অভিযান চালানো হয়েছে ১৭টি এবং ৩১মাছঘাট ও ১৬টি মাছের আড়ৎ পরিদর্শন করা হয়েছে। অভিযানে ১৩৩ কেজি ইলিশ মাছ জব্দ করে বিভিন্ন এতিম খানায় দান করা হয়েছে।অবৈধভাবে ব্যবহারিত ১২লাখ ৯ হাজার ৭৫০ টাকা মূল্যের সাত হাজার ৫-পাঁচ শ” মিটার জাল পুড়িযে ধ্বংস করা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিসার আবু বক্কর সিদ্দিক জানান আমাদের অভিযান আগামী ২ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের অভিযানগুলি সফল হয়েছে। নিষিদ্ধ সময়ের মধ্যে এবার পদ্মায় ইলিশ মাছ ধরা বন্ধ হয়েছে। তবে এবার খুব কম চোরাইভাবে ইলিশ মাছ ধরা পড়েছে।আশা করি অন্যান্য বছরের তুলনায় এবার পদ্মায় ইলিশ মাছ উৎপাদন অনেক বৃদ্ধি পাবে। তিনি আরো জানান শিবগঞ্জ পৌরসভা, মনাকষা,দূর্লভপুর,পাঁকা উজিরপুর ইউনিয়নে মোট ১৪৭১ জন জেলে পদ্মা নদীতে মাছ ধরে আয় করে জীবিকা নির্বাহ করে। ইলিশ মাছ ধরা নিষিদ্ধকালে আয় বন্ধ হয়ে যাওয়ায় তাদের মধ্যে একেবারে অসহায় এক হাজার জেলেকে গত ১৬ অক্টোব প্রতি জেলেকে ২৫ কেজি করে চাউল দেয়া হয়েছে। তার মধ্যে শিবগঞ্জ পৌরসভার ৬৩ জনের মধ্যে ৩০ জন,উজিরপুর ইউনিয়নের ৫৩জনের মধ্যে ৫৩জনকেই,পাঁকা ইউনিয়নে ৬৬৭জনের মধ্যে ৪১৭ জনকে,মনাকষা ইউনিয়নের ২২৫ জনের মধ্যে ১৫০ জন ও দূর্লভপুর ইউনিয়নের ৪৬৩ জনের মধ্যে ৩৫০ জন।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park