1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩১১ বার পঠিত

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগামী ৩০ আগস্ট সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একাধিক সূত্র কালবেলাকে এমনটা নিশ্চিত করেছে।সফরটি হবে তার প্রথম ঢাকা আগমন এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপীয় কোনো দেশের সরকারপ্রধানের প্রথম বাংলাদেশ সফর।প্রধানমন্ত্রী মেলোনির আগমনের বিষয়টি প্রথম আলোচনায় আসে গত মে মাসে, যখন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি ঢাকায় রাষ্ট্রীয় সফরে আসেন। তার সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের বৈঠকে এই সফরের সম্ভাব্যতা ও যৌথ প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। কূটনৈতিক পর্যায়ে উভয় পক্ষের যোগাযোগের পর এটি চূড়ান্ত রূপ নেয়।সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, সফর সংক্রান্ত সব প্রস্তুতি নিয়ে কাজ চলছে। তার আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আশা করা যায়। তবে তার সফরটি সংক্ষিপ্ত। তিনি আবার ১ সেপ্টেম্বর ভোরেই ফিরে যাবেন।দ্বিপক্ষীয় সফরে আলোচ্য বিষয় : প্রতি বছরই বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীরা ইতালিতে যেতে আগ্রহী থাকেন। তবে নানা ভুল তথ্যের কারণে ভিসা না পাওয়ার হার বেশি। আর ইতালির পক্ষ থেকে বারবারই নিয়মিত ও নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা করা হয়েছে। ফলে এই বিষয়টি নিয়ে তারা আবারও আলোচনা করবেন বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে।এ ছাড়া মানবপাচার প্রতিরোধে করণীয় এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা হবে। তবে সূত্র জানায়, ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি’ বিষয়ক সমঝোতা স্মারক, যা এরই মধ্যে সই হয়েছে, এই সফরে তা বাস্তবায়নের দিকনির্দেশনা পেতে পারে। ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিভিন্ন দিক নিরূপণ ও প্রস্তুতির জন্য শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park