1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

আমার মনে হয়, এখানে আমাদেরও কিছু অসাবধানতা ছিল,র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০১ বার পঠিত

বান্দরবানের রুমা ও থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তথা ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার পেছনে র‍্যাবের কিছুটা অসাবধানতা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা ছিল বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।তিনি বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী কোনোভাবেই র‍্যাবের চেয়ে শক্তিশালী নয় এবং পাহাড়ে তাদের সম্পূর্ণ উচ্ছেদ করা হবে।মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের নামাজের নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।আহসান হাবীব পলাশ বলেন, আপনারা জানেন চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে থাকাকালীন এই সন্ত্রাসবিরোধী অপারেশনে আমি নিজে মুখ্য ভূমিকা পালন করেছি। বর্তমানে পাহাড়ে র‍্যাব ও পুলিশের দুটি বিশেষ ক্যাম্প সার্বক্ষণিক ও অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।র‍্যাব মহাপরিচালক বলেন, মূলত র‍্যাবের মূল ক্যাম্পে কোনো হামলা হয়নি। ওই দুর্গম এলাকায় আমরা নতুন একটি ক্যাম্প স্থাপন করে স্থায়ীভাবে বসার (সেটেলড হওয়ার) উদ্যোগ নিয়েছিলাম। আমাদের সেই অপ্রস্তুত নতুন ক্যাম্পটির ওপরই তারা অতর্কিত হামলা চালায়।র‍্যাবের কোনো গাফিলতি ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, তারা মূলত অতর্কিতভাবে কাজটি করেছে। আমার মনে হয়, এখানে আমাদেরও কিছু অসাবধানতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিং বা নজরদারিতে রাখতে পারিনি।আমাদের পরাস্ত (ওভারপাওয়ার) করার মতো শক্তি তাদের নেই জানিয়ে তিনি বলেন, এটা তারা নিজেরাও খুব ভালো করে জানে। আমাদের কিছুটা অসাবধানতার সুযোগ নিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু তারা আর পার পাবে না।র‍্যাবের ডিজি বলেন, তারা যেখানেই থাকুক, যেভাবে থাকুক তাদের আমরা পাহাড় থেকে সম্পূর্ণ উচ্ছেদ করব। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন, তারা আর সেখানে মাথাচাড়া দিতে পারবে না। আমরা তাদের তাড়িয়ে দিয়েছি এবং তারা তাড়ানো অবস্থাতেই থাকবে। নতুন করে কোনো শক্তির সেখানে ঢোকার সুযোগ নেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park