1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

আন্দোলনের রাজপথ থেকে সাতক্ষীরা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন সাংবাদিক হাসান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক (সুপার ফাইভ) পদে নির্বাচিত হয়েছেন তরুণ রাজনৈতিক ও সামাজিক সংগঠক হাসানুর রহমান হাসান। এ উপলক্ষে তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক ভিপি এবং বিএনপি সরকারের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। দলের সাক্ষরিত প্যাডে এই কমিটি ঘোষণা করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন।এক প্রতিক্রিয়ায় হাসানুর রহমান হাসান বলেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও ভালোবাসা রেখেছেন, তার প্রতিদান দিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। জয় হোক ন্যায়, অধিকার ও জনগণের।”রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা সাংবাদিক হাসানুর রহমান হাসান ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সাতক্ষীরার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।জুলাই আগষ্টের ফ্যাসিবাদের পতন আন্দোলনে সহ রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছেন এবং কোটি কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও জানা গেছে।রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে তার সক্রিয় অংশগ্রহণ। তিনি বাংলাদেশ সরকারের অনুমোদিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টেলিভিশনের ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের বাসিন্দা মোঃ মোসলেম সরদারের ছোট ছেলে হাসানুর রহমান হাসান সাতক্ষীরা সরকারি কলেজ থেকে অ্যাকাউন্টিং বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি সাংবাদিকতা, মানবিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। মাসিক “ভালো কাজ” গ্রুপের অ্যাডমিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখতে পারেন হাসানুর রহমান হাসান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park