1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন মানববন্ধন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত

মোঃ জহিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের স্বকীয় ও বিশ্বব্যাপী পালিত দিবস সমূহকে। দিবসগুলোর অধিকাংশই প্রায় নিয়মিত পালিত হয় এবং হয়ে আসছে। কিন্তু কিছু কিছু দিবস, বিভিন্ন রাজনৈতিক ক্ষমতাবলে, প্রতিহিংসাবশত, ঐ রাজনৈতিক দলের ক্ষমতা চলাকালীন রাষ্ট্রীয়ভাবে পালিত হয় না। আন্তর্জাতিক ও বৈশ্বিক দিবসগুলোর জন্য সরকারি ও আন্তর্জাতিকভাবে অর্থ বরাদ্দ পাওয়ার প্রেক্ষিতে তা পালিত হয়।


আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রবিবার (১০ ডিসেম্বর ) ইং তারিখে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে “ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন” ( জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষণা বাস্তবায়নে সচেষ্ট ) সকাল ১০ ঘটিকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মানব-মর্যাদা, স্বাধীনতা আর ন্যায়পরায়ণতা, দাঁড়াব সকলেই অধিকারের সুরক্ষায়। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় পরিচালক জনাব মোঃ আব্দুর রাজ্জাক মনির, অফিসার্স ও সদস্যবৃন্দরা ছিলেন মাওলানা মোতাছেম বিল্লাহ, এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, এ্যাডভোকেট মোঃ এনামুল, আইনজীবী মিজানুর রহমান, মোঃ ইসমাইল, মোঃ আব্দুর রব শিকদার, মোঃ জহিরুল ইসলাম।
বরিশাল বিভাগীয় পরিচালক জানাব মোঃ আব্দুর রাজ্জাক মনির তিনি বলেন, বিশ্বের সকল দেশের সমন্বয়ে ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক ভাবে মানবাধিকার প্রতিষ্ঠিত করা হয়, তাই ১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা এবং সফল উদ্দেশ্য বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে উপস্থিত হয়ে ফাউন্ডেশন ও আপনাদের সম্মুখে কিছু কথা বলা ও দাবি রাখার উদ্দেশ্য হাজির হয়েছি। এই ফাউন্ডেশন আমরা জনস্বার্থে দুস্থ ও অসহায় মানুষের পক্ষে, অন্যায়কারী এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি।
এমতাবস্থায় বিভিন্ন দায়িত্বরত ঘুষ ও দূর্নীতি, দেশ ও জাতির শত্রু এই মানুষ ভালো কাজের বিরোধিতা করে ও যাহার ঘুষ দূর্নীতিতে জড়িত এবং দেশ ও জাতির এরা খারাপ কাজের পক্ষে থাকে এবং নিজেরাও করে। এই ফাউন্ডেশন দেশ ও জনস্বার্থে দুস্থ মানুষের পক্ষে, অন্যায়কারী এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরূদ্ধে কাজ করে। এমতাবস্থায় অনেক বাধার সম্মুখীন হতে হয় । তাই আমরা আইন শৃঙ্খলা বাহিনীর এবং বাংলাদেশ সরকার সহ দেশবাসীর কাছে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনে সহযোগিতা কামনা করি।
জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, ‘সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
৪ ডিসেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৭তম পূর্ণ অধিবেশনে ৪২৩ অনুচ্ছেদের মাধ্যমে সদস্যভূক্ত দেশসহ আগ্রহী সংস্থাগুলোকে দিনটি তাদের মতো করে উদ্‌যাপনের আহ্বান জানানো হয়। মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের তথ্যচিত্র কিংবা চলচ্চিত্র প্রদর্শনী প্রধানত এ দিনের সাধারণ ঘটনা। ঐতিহ্যগতভাবে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে প্রতি পাঁচ বৎসর অন্তর ‘জাতিসংঘের মানব অধিকার ক্ষেত্র পুরস্কার’ প্রদান করা হয়। এছাড়া নোবেল শান্তি পুরস্কার প্রদান কার্যক্রমও এদিনেই হয়ে থাকে।
২০০৬ সালে মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দারিদ্র্যের বিরুদ্ধে অবস্থান’, যা ছিল মানব অধিকার সংক্রান্ত। অনেকগুলো বক্তৃতা-বিবৃতি এ দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রদান করা হয়েছিল। তন্মধ্যে ৩৭টি দেশ নিয়ে গড়া জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলর। প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। ঘোষণাপত্রের ৩০টি অনুচ্ছেদে প্রতিটি ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park