1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

আজাদ কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭

  • আপডেট সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১২২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক/আজাদ কাশ্মীরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের (এজেকে) রাওয়ালকোটে গত রোববার (৭ জুন) পুলিশ ও সদ্য নিষিদ্ধ ঘোষিত যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএএসি) সমর্থকদের সংঘর্ষে অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) এক সরকারি কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে রোববার (৭ জুন) বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ছবি: সংগৃহীত
আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে রোববার (৭ জুন) বিক্ষোভকারীদের ওপর টিয়ার
এজেকে পুলিশের মহাপরিদর্শক (আইজি) লিয়াকত আলী মালিক জানিয়েছেন, সংঘর্ষে ২৩ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। এরপর রোববার গভীর রাতে ৩০ জনকে আটক করা হয়েছে। আজাদ কাশ্মীরের রাওয়ালকোটে গত কয়েকদিন ধরে সহিংস বিক্ষোভ চলছে। এর আগের দিন তথা গত শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চারজন সদস্য নিহত হন।গত শুক্রবার (৫ জুন) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন বলে অভিযোগ রয়েছে। তার মৃত্যুকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্মকর্তাদের দাবি, রোববার বিক্ষোভকারীরা রাওয়ালাকোটের কম্বাইন্ড মিলিটারি হাসপাতাল (সিএমএইচ)-এ হামলা চালিয়েছিল।
প্রথমে নিহত ব্যবসায়ীর পরিবার শনিবার (৬ জুন) জানাজা ও দাফনের ঘোষণা দিলেও পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে মরদেহ আবার সিএমএইচে নিয়ে যায়। ধারণা করা হচ্ছিল, সেখানে ময়নাতদন্ত করা হবে। ফলে দাফন রোববার পর্যন্ত স্থগিত রাখা হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হলেও শেষ পর্যন্ত ময়নাতদন্ত করা হয়নি। এ সময় সিএমএইচের বাইরে শত শত মানুষ অবস্থান কর্মসূচি চালিয়ে যায়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাদের মুখোমুখি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে। তবে এতে কেউ আহত হয়নি।এদিকে নিহত ব্যক্তির পরিবার ঘোষণা দেয়, স্বরাষ্ট্র বিভাগের জারি করা জেএএসি নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত তারা মরদেহ দাফন করবে না। সাম্প্রতিক দিনগুলোতে আজাদ কাশ্মীরে উত্তেজনা বেড়েছে। আঞ্চলিক সরকার জেএএসি-কে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করেছে। অন্যদিকে সংগঠনটি এজেকে আইনসভায় সংরক্ষিত ১২টি শরণার্থী আসন বাতিলের দাবিতে অনড় অবস্থানে রয়েছে।ই আসনগুলো মূলত ১৯৪৭ সালের পর ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত। জেএএসি’র অভিযোগ, পাকিস্তানের মূলধারার রাজনৈতিক দলগুলো প্রায়ই এসব আসন ব্যবহার করে মুজাফফরাবাদের সরকার গঠনে প্রভাব বিস্তার করে।গত শুক্রবার এজেকে সরকার জেএএসি-কে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। ৯ জুনের নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির কয়েক দিন আগে জারি করা ওই ঘোষণায় বলা হয়, সংগঠনটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ এবং ‘রাজ্যের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর’ কার্যকলাপ পরিচালনা করছে।
শনিবার থেকে কর্তৃপক্ষ জেএএসি’র বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে। বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির বহু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া এজেকে পুলিশ জেএএসি’র কেন্দ্রীয় কার্যালয়ও সিলগালা করে দিয়েছে বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও পাকিস্তান জানিয়েছে।এদিকে মোবাইল ডাটা সেবা বন্ধ থাকায় অঞ্চলটিতে তথ্যপ্রবাহ সীমিত হয়ে পড়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে কর্তৃপক্ষ ২০ জুন পর্যন্ত ভ্রমণকারীদের এজেকে সফর স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইসলামাবাদ থেকেও অতিরিক্ত ফেডারেল আধাসামরিক বাহিনী পাঠানো হয়েছে, যাতে চাপের মুখে থাকা স্থানীয় পুলিশ বাহিনীকে সহায়তা করা যায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park