1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

আগামী আইপিএল টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

আগামী আইপিএল টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাঁকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে। মার্চের শেষে শুরু হয়ে দুই মাস ধরে চলবে এই প্রতিযোগিতা। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই একটি বিব্রতকর পরিস্থিতির কারণে শিরোনামে এসেছে আইপিভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধর্মীয় নেতারা মুস্তাফিজকে মাঠে খেলানোর বিরুদ্ধে হুমকি দিয়েছেন। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতার প্রতিবাদে তাঁরা এমন পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করেছেন। উজ্জয়িনীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানিয়েছেন, “বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা; তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।” এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সকে বয়কট করার আহ্বান জানানো হয়েছে।এই হুমকির প্রেক্ষাপট হিসেবে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে ঘটা কিছু সহিংস ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস এবং ২৪ ডিসেম্বর রাজবাড়ীতে অমৃত মন্ডল নামে দুজন হত্যাকাণ্ডের শিকার হন, যা নিয়ে ওপার বাংলায় উত্তাপ ছড়িয়েছে।
এদিকে মুস্তাফিজ কতদিন আইপিএলে খেলতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, মুস্তাফিজের খেলার বিষয়ে সিদ্ধান্ত ক্রিকেট অপারেশন্স বিভাগই নেবে। আইপিএলের সময়সূচি ও বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ বিবেচনা করে তাঁর অনাপত্তিপত্র (NOC) নির্ধারণ করা হবে।
আইপিএল চলাকালীন আগামী এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, মুস্তাফিজকে আন্তর্জাতিক সিরিজে প্রাধান্য দেওয়া হবে এবং সেই ভিত্তিতেই আইপিএলে তাঁর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park