1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে মানবিক এমপি এমপি হাবিবুল ইসলাম হাবিব, সঙ্গে ছিলেন নেতাকর্মীরা

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার বাংলাদেশ:
রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার রিপোর্টার ইমন হোসেনের অসুস্থ পিতা মোঃ সাজ্জাদেকে দেখতে যান বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তাঁর সঙ্গে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতালে উপস্থিত হয়ে হাবিবুল ইসলাম হাবিব অসুস্থ ব্যক্তির শয্যাপাশে কিছু সময় কাটান। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বলে পরিবারের সদস্যরা জানান। তিনি বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। এমন কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।পরিবারের সদস্যরা জানান, ব্যস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মাঝেও হাসপাতালে এসে খোঁজখবর নেওয়ায় তারা কৃতজ্ঞ। তারা বলেন, এই মানবিক উপস্থিতি তাদের সাহস ও মানসিক শক্তি জুগিয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে তালা-কলারোয়া অঞ্চলের মানুষের বিভিন্ন সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও অংশগ্রহণ করেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন।
হাসপাতালে উপস্থিত বিএনপির নেতাকর্মীরাও ইমন হোসেনের পিতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park