1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

অভিযুক্ত নুর হোসেন সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি।

  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

লক্ষ্মীপুরে উন্নয়ন বরাদ্দ পাওয়ার জন্য অস্তিত্বহীন মসজিদের নাম তালিকাভুক্ত করায় নুর হোসেন চৌধুরী আরজু নামে এক বিএনপি নেতাকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। শোকজ চিঠিতে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক বিটু পাটওয়ারী স্বাক্ষর করেছেন। ৭ জুনের মধ্যে আরজুকে ঘটনার কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। শোকজ চিঠি ও স্থানীয় সূত্র জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মসজিদের নামে তালিকা নিয়ে বরাদ্দের জন্য আবেদন করেন। বরাদ্দ পাওয়ার জন্য ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নাম দিয়ে বিএনপি নেতা আরজু জনস্বার্থহীন প্রতিষ্ঠান তালিকাভুক্ত করেন। এতে প্রতিষ্ঠানটির নামে তিন লাখ টাকা বরাদ্দ আসে।তালিকা প্রচার হওয়ার পর থেকে জনমনে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে স্থায়ী পাঞ্জেগানা অথবা কোনো জামে মসজিদ নেই। পুকুরে গোসল শেষে অনেকেই মাচার মতো সেই স্থানে নামাজ আদায় করেন। এমন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এটি দলের শৃঙ্খলা এবং নীতি নৈতিকতা কর্মকান্ড প্রতিয়মান হয়েছে। এতে আরজুর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, ৭ জুনের মধ্যে এর কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park