1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

অন্যান্য বছরের তুলনায় এই মুহূর্তে ফারাক্কা বাঁধে অনেক কম পানি রয়েছে

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নেপালের ঘটনার কোনও প্রভাব নেই ফারাক্কায়। তাই ভয়ের কিছু নেই। অন্যান্য বছরের তুলনায় এই মুহূর্তে ফারাক্কা বাঁধে অনেক কম পানি রয়েছে। তবে রুটিন অনুযায়ী গেট খোলা আছে। আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের উচ্চতা প্রায় সমান। রোববার (৩০ আগস্ট) এমন তথ্য জানিয়েছে ফারাক্কা ব্যারাজের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে।তিব্বতের হিমবাহ ভেঙে প্রায় সাড়ে তিন লাখ কিউসেক পানি, কাদা ও পাথরসমেত ভোতেকোশি ও ত্রিশূলী নাদী হয়ে রীতিমতো তাণ্ডব চালায় নেপাল ও চীনের তিব্বত। নেপালি সরকারের হিসেবে দেশটিতে সাড়ে সাতশর বেশি মানুষ নিহত এবং প্রায় তিন হাজার নিখোঁজ। নেপালের হড়পা বানের পানি ভোতেকোশি ও ত্রিশূলী হয়ে নারায়ণী/গণ্ডক নদীতে মেশে। এরপর বিহারের ভাল্লুকিনগর হয়ে সেই পানি গণ্ডক নদী বেয়ে পাটনার কাছে সোনপুরে সোজাসুজি গঙ্গায় প্রবেশ করে।
পাহাড় থেকে একসঙ্গে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সাড়ে তিন লাখ কিউসেক পানি গঙ্গায় আসায় পানির স্তর অনেকটাই বেড়ে যায়। রোববার দেখা যায় ফারাক্কা বাঁধের প্রায় ১০৯টি গেটের প্রায় সবগুলো খুলে রাখা হয়েছে। এতে আপ স্ট্রিম ডাউন স্ট্রিমের উচ্চতা প্রায় সমান হয়ে যাওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে ফারাক্কার ডাউন স্ট্রিম ও মালদার বিস্তীর্ণ এলাকায়। বেশ কিছু এলাকায় ভাঙনও দেখা দিয়েছে।
সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, রেড অ্যালার্ট জারি
যদিও ফারাক্কা বাঁধের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে বলেন, ভোতেকোশির প্রভাব গণ্ডক নদীতে সেভাবে পড়েনি, ফলে গঙ্গায় বা ফারাক্কায় তার প্রভাব পড়ার সম্ভাবনা নেই। বর্তমানে ফারাক্কায় ১২ লাখ কিউসেক পানি আছে। গত বছর এই সময় সেখানে পানি ছিল ১৬ লাখ কিউসেক। বাধের ধারণ ক্ষমতা ২৭ লাখ কিউসেক। রুটিন অনুযায়ী গেট খোলা আছে তবে বন্যার সম্ভাবনা নেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park