1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

অনলাইন ব্ল্যাকমেইল, প্রতারণা ও পারিবারিক অশান্তি সৃষ্টির অভিযোগে আনিসুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে তদন্তের দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় আনিসুর রহমান বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে অনলাইন ব্ল্যাকমেইল, প্রতারণা এবং পারিবারিক অশান্তি সৃষ্টির একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, মানহানিকর তথ্য ছড়ানোর হুমকি এবং ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছেন।স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর সংসারে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে উভয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক কথা বলে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করেছেন এই ব্যক্তি। এছাড়াও কিছু সাংবাদিক মহলকে প্রভাবিত ও ম্যানেজ করার অপচেষ্টার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, বর্তমানে তিনি কুষ্টিয়া জেলায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। জানা যায়, আনিসুর রহমান বিশ্বাসের পিতার নাম আব্দুর রহমান (মৃত) এবং তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার ভাতশালা এলাকায়।স্থানীয়দের অভিযোগ, তিনি নিজের পরিবারেও দায়িত্বশীল আচরণ করেন না। প্রথম স্ত্রীর ভরণপোষণ না দেওয়া এবং একের পর এক বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন বিতর্কে জড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সচেতন মহল বলছেন, এ ধরনের কর্মকাণ্ড সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park