1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

অনলাইন পেজ খুলে ভুয়া সাংবাদিকতার আড়ালে একের পর এক চাঁদাবাজির অভিযোগ! শ্যামনগরের মেহেদীকে ঘিরে ক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বাসিন্দা মেহেদীকে ঘিরে আবারও নতুন করে নানা অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি।
অভিযোগ রয়েছে, কোনো বৈধ গণমাধ্যমের অনুমোদন বা স্বীকৃতি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত নিউজ পেজ খুলে নানা ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়। এরপর সেই সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন সময় প্রভাবশালী পরিচয় দিয়ে মানুষকে হুমকি, অপপ্রচার এবং মানহানির ভয় দেখানো হতো। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। ফলে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।এর আগে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয় এবং তিনি কারাগারেও যান বলে জানা গেছে। পরে জামিনে মুক্তি পেলেও বর্তমানে তিনি এলাকায় অনুপস্থিত এবং আত্মগোপনে রয়েছেন বলে দাবি স্থানীয়দের।সচেতন মহল বলছে, অনলাইন পেজের আড়ালে ভুয়া সাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যেন মানুষকে হয়রানি করতে না পারে, সে বিষয়েও প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park