1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

। কোরআন শিক্ষার আড়ালে এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে,

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোরআন শিক্ষার আড়ালে এ ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।ঘটনাটি ঘটে শনিবার (২০ জুন) বিকেলে ত্রিশালের চিকনা মনোহর এলাকার হাসেন আলী শেখবাড়ী জামে মসজিদে। অভিযুক্ত মোহাম্মদ শাহিনুর ইসলাম (৪৪) ওই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুসহ কয়েকজন শিশু দীর্ঘদিন ধরে ওই মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ইমাম শিশুটিকে অন্যদের তুলনায় বেশি সময় ধরে মসজিদে রাখতেন, যা নিয়ে পরিবারে সন্দেহের সৃষ্টি হয়।শনিবার বরাবরের মতোই বিকেলে ওই শিশুটি কোরআন পড়তে মসজিদে যায়। তবে নির্ধারিত সময়ের পরও মেয়েটি বাড়ি না ফেরায় দুশ্চিন্তাগ্রস্ত মা বিকেলে তিনটার দিকে মসজিদে যান। মসজিদের ভেতর প্রবেশ করতেই তিনি ইমাম শাহিনুর ইসলামকে শিশুটির সাথে আপত্তিকর ও নগ্ন অবস্থায় দেখতে পান।শিশুটির মায়ের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং অভিযুক্ত ইমামকে হাতেনাতে আটক করেন। পরে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। এরপর ইমামকে জুতার মালা পড়িয়ে ও গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।এ ঘটনায় শিশুটির পরিবার ন্যায়বিচার দাবি করেছে। ভুক্তভোগীর মা বলেন, এমন ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কোনো শিশুকে আর এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।ত্রিশাল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park